Logo
শিরোনাম

ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ঝুলছিলো কর্মকর্তার মরদেহ

প্রকাশিত:শনিবার ১১ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র থেকে পরিদর্শক জ্যোতিষ দাসের (৩০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জুন) রাতে এ ঘটনা ঘটে।

জ্যোতিষ কুমার দাস সুবিদপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রায় ৭ বছর ধরে কর্মরত ছিলেন। তিনি আতকুড়া গ্রামের বাসিন্দা জয় কিশোর দাসের ছেলে।

বানিয়চং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, শুক্রবার রাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজ কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জ্যোতিষের মরদেহ পাওয়া যায়।

খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জ্যোতিষ আত্মহত্যা করেছেন। যদিও এর কোনো কারণ এখনও জানা যায়নি।


আরও খবর

হবিগঞ্জে বাস উল্টে নিহত ৩

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩

হবিগঞ্জে চিরকুট লিখে নার্সের আত্মহত্যা

সোমবার ১৩ ফেব্রুয়ারি ২০২৩