
ইউরোপের মধ্য ও দক্ষিণাঞ্চলে শক্তিশালী
ঝড়ের আঘাতে তিন শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকাল ও রাতে
ইতালি, অস্ট্রিয়া ও ফ্রান্সে প্রচ- বেগে বয়ে যাওয়া ঝড়ে তাদের মৃত্যু হয়। কয়েক সপ্তাহ
ধরে ইউরোপের বেশিরভাগ অঞ্চলে তীব্র দাবদাহ ও প্রচ- খরার পর ঝড় দেখা গেল।
বিবিসি জানিয়েছে, ইতালির ভেনিসের সেন্ট
মার্কস বেসিলিকার বেলটাওয়ারে ঝড় আঘাত হানে। দেশটিতে গাছ চাপায় চারজন নিহত হয়। ঝড়টি
প্রচ- গতিতে ভেনিসের ওপর দিয়ে বয়ে যায়। শহরটির ক্যাফের বাইরে থাকা ছাতাগুলো উড়ে যায়
এবং সংলগ্ন গির্জার বেলটাওয়ারের ইটের গাঁথুনি খসে পড়ে। এ ছাড়া সাগর তীরবর্তী রিসোর্টগুলো
ক্ষতিগ্রস্ত হয়।
ফ্রান্সের কর্সিকায় সর্বোচ্চ ২২৪ কিলোমিটার
বেগে ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হয়। এতে পাঁচজনের মৃত্যু হয়। ঝড়ে গাছপালা উপড়ে পড়ে এবং
ভ্রাম্যমাণ বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়। ঝড়ে গাছ পড়ে ১৩ বছর বয়সী এক কিশোরী ও এক ব্যক্তি
মারা যান। সৈকতের একটি কুটিরের বিচ্ছিন্ন হয়ে উড়ে এসে গাড়িতে আঘাত করলে ৭০ বছর বয়সী
এক বৃদ্ধা নিহত হন। সেখানে সাগরে আরও দুজনের মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার দিনেরবেলায়
কয়েক হাজার মানুষকে দ্বীপটি থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়। ঝড় ফ্রান্সের মূল ভূখ-েও
আঘাত হানে। তবে সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঝড়ে গাছ উপড়ে পড়ে অস্ট্রিয়ার ক্যারেনসিয়া অঞ্চলে একটি হ্রদের কাছে দুই কিশোরী এবং লোয়ার অস্ট্রিয়া প্রদেশে আরও দুই ব্যক্তি মারা যায়।

