Logo
শিরোনাম

ইভ্যালির ওয়েবসাইট বন্ধ!

প্রকাশিত:রবিবার ১৭ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান 'ইভ্যালি'র ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার (১৬ অক্টোবর) ফেসবুকে ঘোষণা দিয়ে এতথ্য জানিয়েছে ইভ্যালি। সংশ্লিষ্টরা জানান, সার্ভার জটিলতায় তাদের ওয়েবসাইট বন্ধ রয়েছে।

এ বিষয়ে প্রতিষ্ঠানটি তাদের ভ্যারিফাইড ফেসবুকেও একটি পোস্ট দেয়। সেখানে তারা লেখে, আমাদের সার্ভার বন্ধ হয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। পুনরায় দ্রুত সার্ভার চালু করে দেওয়ার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রাহক এবং সেলারদের স্বার্থ সুরক্ষায় আমরা সর্বোচ্চ সচেষ্ট।

এতে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতিতে অজ্ঞাতনামা হিসেবে আমাদের সব কর্মকর্তা-কর্মচারী শঙ্কার মধ্যে দিন অতিবাহিত করছেন। সিইও এবং চেয়ারম্যান কারাগারে থাকায় আমাদের ব্যাংকিংও সাময়িকভাবে বন্ধ। এমন পরিস্থিতিতে সার্ভারসহ অফিসের খরচ চালানো এবং কর্মীদের দায়িত্ব নেওয়ার বিষয়গুলোতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমাদের উকিলের মাধ্যমে সিইওর বক্তব্য হলো- সুযোগ এবং সময় পেলে চার মাসের মধ্যেই সব জটিলতা গুছিয়ে ওঠা সম্ভব।

ইভ্যালি বলেছে, গ্রাহক ও সেলারদের স্বার্থ সুরক্ষায় ইভ্যালি সর্বোচ্চ সচেষ্ট। দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান হিসেবে বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হতে গ্রাহকদের সব সময় পাশে পেয়েছে ইভ্যালি। এই ভালোবাসায় আমরা চিরকৃতজ্ঞ। সামনের দিনগুলোতেও এভাবে আপনাদের পাশে চাই। আপনাদের ভালোবাসার শক্তি আমাদের অদম্য পথচলার প্রেরণা। ইভ্যালির পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

নিউজ ট্যাগ: ইভ্যালি

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪