Logo
শিরোনাম

জাবির নতুন উপাচার্য অধ্যাপক নূরুল আলম

প্রকাশিত:মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্যের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক মো. নূরুল আলম।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মো. নূরুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগের আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. মো. নূরুল আলমের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর হবে। উক্ত পদে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি প্রাপ্য হবেন।

এতে আরও বলা হয়, তিনি বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়েল প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

উল্লেখ্য, এর আগে গত ১২ আগস্ট উপাচার্য প্যানেল নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট আটজন শিক্ষক উপাচার্য পদে নির্বাচন করেন। তার মধ্যে অধ্যাপক ড. মো. নূরুল আলম ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেন। এছাড়া অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন ৪৮ ভোট পেয়ে প্রথম হন এবং পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার ৩২ ভোট পেয়ে তৃতীয় স্থান অধিকার করেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট পাওয়া এ তিনজনের নাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঠানো হয়। নির্বাচিত তালিকা থেকে অধ্যাপক নূরুল আলমকে উপাচার্য মনোনীত করেন রাষ্ট্রপতি।


আরও খবর