Logo
শিরোনাম

জাবির ভর্তি পরীক্ষা শুরু ৩১ জুলাই

প্রকাশিত:শনিবার ১৬ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা ৩১ জুলাই শুরু হবে। চলবে ৪ আগস্ট পর্যন্ত। আজ শনিবার সকালে জাবির কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এবারে সি ইউনিটের পরীক্ষা দিয়ে ৩১ জুলাই ভর্তি পরীক্ষা শুরু হবে। পর্যায়ক্রমে ১ আগস্ট বি ইউনিট, ২ আগস্ট ইউনিট, ৩ আগস্ট ডি ইউনিট, ৪ আগস্ট ডি এবং ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবু হাসান আরও বলেন, কক্ষভিত্তিক আসন বিন্যাস চূড়ান্ত হলে ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ রুটিন বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ ছাড়া পরীক্ষার পূর্বে বিস্তারিত তথ্য ও সিটপ্ল্যান juniv-admission.org ওয়েবসাইটে পাওয়া যাবে। এ বছর মোট পাঁচটি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগ ও তিনটি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) মিলে ইউনিট, সমাজবিজ্ঞান ও আইন অনুষদ মিলে বি ইউনিট, কলা ও মানবিক অনুষদ, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ এবং বঙ্গবন্ধু ও তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট মিলে সি ইউনিট, জীববিজ্ঞান অনুষদভুক্ত ডি ইউনিট এবং ব্যবসায় শিক্ষা অনুষদ ও ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) মিলে ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা হবে।

রেজিস্ট্রার অফিস সূত্রে জানা যায়, এ বছর এক হাজার ৮৮৮টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে দুই লাখ ৮৪ হাজার ৬০৫টি। সে হিসাবে প্রতি আসনের বিপরীতে ১৫০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় বসবেন।


আরও খবর