Logo
শিরোনাম

জামালপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ২০ মে ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৩০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জামালপুরের ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় ১০ জনের বেশি আহত হয়েছেন।

নিহতরা হলেন- পার্থশী ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে এনামুল (৩৫), হাসান শেখের ছেলে কালা শেখ (৪৫), কাদের শেখের ছেলে শাহ জামাল (৩৮), প্রজাপতিরচরে কুদ্দুস মোল্লার ছেলে বিল্লাল হোসেন (৩০), গাইবান্দার আখির মাহামুদের ছেলে মহিজল (৫০) ও পলবান্দার কান্ডু শেখের ছেলে জবেদ আলী (৬৮)।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম মাজহারুল ইসলাম জানান, বিকেলে জারুলতলা সেতুতে তিনজন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে আরো তিনজন বজ্রপাতে মারা যান। বজ্রপাতের ঘটনায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।


আরও খবর