Logo
শিরোনাম

জাপান থেকে এলো আরও ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা

প্রকাশিত:শনিবার ৩১ জুলাই ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাপান থেকে কোভ্যাক্সের আওতায় পাওয়া আরও সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকা নিয়ে একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।

আজ শনিবার দুপুর ২টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় টিকাবাহী ফ্লাইটটি। জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪০ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি সাত লাখ ৮১ হাজার ৩২০ ডোজ টিকার চালান নিয়ে অল নিপ্পন এয়ারওয়েজের একটি ফ্লাইট ঢাকার পথে রওনা দেয়।

এর আগে গত ২৪ জুলাই জাপান থেকে দুই লাখ ৪৫ হাজার ২০০ ডোজ টিকার প্রথম চালান ঢাকায় আসে। এ ছাড়া আগামী ৪ আগস্ট জাপান থেকে আরও প্রায় ছয় লাখ টিকা আসার কথা রয়েছে।

করোনা মোকাবিলায় পাশে থাকতে জাপান বাংলাদেশকে ৩০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।


আরও খবর