Logo
শিরোনাম

জাপানে ভূমিকম্পে চারজন নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জাপানের উত্তর-পূবাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অনন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৯৪ জন। স্থানীয় সময় বুধবার (১৬ মার্চ) রাতে দেশটির উপকূলীয় অঞ্চল ফুকুশিমায় ভূমিকম্পটি আঘাত হানে।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, ৭ দশমিক ৩ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে। এতে ৪ জনের মৃত্যু হয়। এছাড়া রাজধানী টোকিওসহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। উত্তরপূর্বাঞ্চলের সড়ক যোগাযোগও বিঘ্নিত হয়েছে। তবে প্রাথমিক জারি করা সুনামি সতর্কতা তুলে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১১ সালের ১১ মার্চ একই এলাকায় ভয়াবহ ভূমিকম্প হয়। ফুকুশিমার ওই ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে তখন প্রায় ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। 


আরও খবর