Logo
শিরোনাম

জাপানের উপহারের ৬ লাখ টিকা ঢাকায় পৌঁছাল

প্রকাশিত:মঙ্গলবার ০৩ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ২৩২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
জাপানের স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর

জাপানের দেওয়া উপহারের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার তৃতীয় চালান ঢাকায় পৌঁছেছে। এ চালানে ছয় লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা রয়েছে।

মঙ্গলবার বিকাল সোয়া ৩টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ক্যাথে প্যাসেফিক এয়ারলাইন্সের কার্গো বিমানে চালানটি আসে।

বাংলাদেশে টোকিও দূতাবাসের ফেসবুকে পেজে এ তথ্য জানানো হয়েছে, জাপানের স্থানীয় সময় অনুযায়ী সোমবার রাত সোয়া ৯টায় নিপ্পন এয়ার ওয়েজের একটি ফ্লাইট ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়েছে। টোকিওর বাংলাদেশ দূতাবাসের ইকোনোমিক মিনিস্টার মো. সৈয়দ নাসির এরশাদ এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ১৫টি দেশের জন্য ১ কোটি ১০ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান। সেখান থেকে দফায় দফায় ৩০ লাখ আ্যস্ট্রাজেনেকার টিকা বাংলাদেশকে দেবে পূর্ব এশিয়ার দেশটি।


আরও খবর