
মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা বিগত ২৯/০৯/২০২১ তারিখ শেষ হয়। আর মৌখিক এবং ব্যাবহারিক পরীক্ষা বিগত ০৪/১১/২০২১ তারিখ শেষ হয়
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ রবিবার এই ফলাফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় মোট ১৭০টি কলেজের ১ লাখ ৩০ হাজার ৩৫৬ জন পরীক্ষার্থী ২৯টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে।
প্রকাশিত ফলাফলে ৮৮ হাজার ৪২৯ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পাসের হার ৬৭.৮৪ শতাংশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) সন্ধ্যা ৭টা থেকে এই ফলাফল পাওয়া যাবে।
উল্লেখ্য, মাস্টার্স শেষ পর্বের লিখিত পরীক্ষা বিগত ২৯/০৯/২০২১ তারিখ শেষ হয়। আর মৌখিক এবং ব্যাবহারিক পরীক্ষা বিগত ০৪/১১/২০২১ তারিখ শেষ হয়।

