
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। বিবিসি জানায়, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে পশ্চিমাদের প্রতি উত্তেজনা বাড়ানোর অভিযোগ তুলেছে রাশিয়া। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রকে রাশিয়ার বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপের জন্যও অভিযুক্ত করেছে।
মার্কিন রাষ্ট্রদূত
লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে বড় সেনা সমাবেশ ছিল
ইউক্রেন সীমান্তে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য আরও
নিষেধাজ্ঞা আরোপ করবে রাশিয়ার উপর।
ন্যাটোর সদস্য
হতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। তবে এ নিয়ে আপত্তি রয়েছে রাশিয়ার। কোনোভাবেই
প্রতিবেশী দেশটিকে ন্যাটোর অংশ হতে দিতে চায় না তারা।
ইউক্রেন ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে রাশিয়া দাবি জানায়, ইউক্রেনকে ন্যাটোর সদস্য করা যাবে না। সম্প্রতি রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় ১ লাখ সৈন্য ও আধুনিক যু্দ্ধ সরঞ্জাম মোতায়েন করেছে। এর ফলে ওই অঞ্চলে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

