
ইউক্রেনে রুশ
সগ্রাসনের জেরে সৃষ্টি হয়েছে মানবিক সংকটের। যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রশ্নে
জাতিসংঘের সাধারণ পরিষদে আনা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। এক প্রতিবেদনে
এ তথ্য জানিয়েছে এএফপি।
প্রতিবেদনে বলা
হয়, বৃহস্পতিবার (২৪ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতর পরিষদের জরুরি অধিবেশন এ
ভোটাভুটি হয়েছে। যা ১৪০ ভোটে পাস হয়েছে।
সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে পাস হওয়া এ প্রস্তাব মানার কোনো বাধ্যবাধকতা নেই রাশিয়ার। এর আগেও ২ মার্চ ইউক্রেনে হামলা বন্ধে প্রস্তাব পাস হয় সাধারণ পরিষদে। তখন পক্ষে ভোট দিয়েছিল ১৪১ দেশ। ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

