Logo
শিরোনাম

জাতিসংঘের সমীক্ষায় ইউক্রেনে ৪ হাজার বেসামরিক নাগরিক নিহত

প্রকাশিত:শনিবার ২৮ মে ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১৭ নভেম্বর ২০২৩ | ২৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়ার সেনা অভিযানের পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ৪০০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আজ শুক্রবার এ তথ্য দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা।

সংস্থাটির হিসেব বলছে, এখন পর্যন্ত ইউক্রেনে ৪ হাজার ৩১ জন মানুষ মারা গেছেন। যাদের মধ্যে ২০০ শিশুও রয়েছে। এদের মধ্যে অধিকাংশই মারা গেছেন বিস্ফোরণ ও গোলাবর্ষণজনিত কারণে।

যদিও সংস্থাটি এই মৃত্যুর জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেনি। আর রাশিয়াও বরাবরই সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানোর বিষয়টি অস্বীকার করে আসছে।


আরও খবর