
বাংলাদেশ জাতীয়তাবাদী
ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে ২০০৪-০৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আসাদুজ্জামান আসলামকে সভাপতি ও সুজন মোল্লাকে
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার
( ৩০ জুন) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ
সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়াও কমিটিতে
অন্যান্য পদে সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইব্রাহিম কবির (মিঠু), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
পদে মেহেদী হাসান হিমেল ও সাংগঠনিক সম্পাদক পদে শামসুল আরেফিনকে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রসঙ্গত, সর্বশেষ
২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়
শাখা ছাত্রদলের কমিটি হয়। এতে রফিকুল ইসলাম রফিককে সভাপতি ও আসিফ রহমান বিপ্লবকে
সাধারণ সম্পাদক করা হয়। গত বছরের ১৫ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের
কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

