Logo
শিরোনাম

জেল থেকে বের হয়ে চিত্রনাট্য লিখছেন আরিয়ান খান

প্রকাশিত:মঙ্গলবার ২২ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সিনেমা নির্মাণে আগ্রহী আরিয়ান খান চিত্রনাট্য লেখায় মন দিয়েছেন। আরিয়ান নীরবে একাধিক ফিচার ফিল্ম ও ওয়েব সিরিজ নির্মাণের সম্ভাবনা রয়েছে, এমন চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আরিয়ানের সঙ্গে সহ-লেখক হিসেবে কাজ করছেন বিলাল সিদ্দিকী; এ ছাড়া শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্টের চিত্রনাট্য-টিমও কাজ করছে।

একটি বিশেষ সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, আরিয়ানের কাজ করা চিত্রনাট্যগুলো সম্পর্কে বিশদভাবে এখনও জানা যায়নি। তবে যে দুটি কাজ এগিয়ে আছে, তার মধ্যে একটি ফিচার ফিল্ম প্রযোজনা করবে রেড চিলিস আর ওয়েব সিরিজ প্রযোজনা করবে অ্যামাজন প্রাইম। সবকিছু সঠিক গতিতে চললে চলতি বছরে সেই আভাস পাওয়া যাবে।

এই সূত্রটি আরও জানিয়েছে, আরিয়ানের চিত্রনাট্যে অ্যামাজন প্রাইম সবুজ সংকেত দিলেই দ্রুত কাজ শুরু হবে।

২০২১ সালের ৩ অক্টোবর মাদককাণ্ডে দীর্ঘ ১৬ ঘণ্টা জেরার পর আরিয়ান খানকে গ্রেপ্তার দেখায় ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। ২৮ দিন জেল খেটে ওই বছরের ৩০ অক্টোবর ঘরে ফেরেন আরিয়ান। গ্রেপ্তারের পর আলোচনার শীর্ষে উঠে আসেন শাহরুখপুত্র।


আরও খবর