Logo
শিরোনাম

জেনারেল র‌্যাংক ব্যাজ পরলেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে জেনারেল র‌্যাংক ব্যাজ পরানো হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুন) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধানকে এ র‌্যাংক ব্যাজ পরানো হয়।

নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল এবং বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান নবনিযুক্ত সেনাপ্রধানকে এ র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস জানান, র‌্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সেনাপ্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। এসময় নতুন সেনাপ্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নতুন জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সদ্য বিদায়ী জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হলেন।


আরও খবর