Logo
শিরোনাম

ঝালকাঠিতে দুই বাসের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ জুন ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশাল কুয়াকাটা মহাসড়কে নলছিটি দপদপিয়া বকুলতলায় দুটি বাসের মুখামুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসা ইতি পরিবহন ও নলছিটি থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া হিজবুল্লাহ পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্বার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজে পাঠায়।

স্থানীয়রা ৯৯৯ ফোন করলে ঘটনাস্থলে পুলিশ এসে মহাসড়কের গাড়ি চলাচল স্বাভাবিক করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের জনের অবস্থা গুরুতর।


আরও খবর

রাজাপুরে ইজিবাইকের চাপায় শিশু নিহত

শনিবার ০৪ ফেব্রুয়ারি ২০২৩