Logo
শিরোনাম

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু

প্রকাশিত:সোমবার ২০ ফেব্রুয়ারী ২০23 | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঝিনাইদহের কালীগঞ্জে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিমুল হোসেন (৩৮)নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। রবিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শিমুর উপজেলার কাদিরডাঙ্গা গ্রামের মশিয়ার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে কোলাবাজারে একটি নির্মাণাধীন ভবনের তিনতলার ছাদে কাজ করছিলেন শিমুল। সে সময় তার কাছে থাকা রড সরাতে গিয়ে বিদ্যুতের তারের উপর পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহীম মোল্লা।


আরও খবর

ঝিনাইদহে পৃথক বাইক দুর্ঘটনায় নিহত ৩

শনিবার ১৪ জানুয়ারী ২০২৩