Logo
শিরোনাম

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রকাশিত:রবিবার ০১ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ২৯৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঝিনাইদহের শৈলকুপায় সড়কে ঝিনাইদহগামী যাত্রীবাহী একটি মাহেন্দ্র ট্রাকের ধাক্কায় ইঞ্জিল শামীম (৪০) নামে একজন নিহত হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে এ ঘটনা ঘটে।

নিহত ইঞ্জিল শামীম নড়াইলের কালীয়া উপজেলার রাজাপুর গ্রামের ওমর শেখের ছেলে।

ভাটই বাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বেলায়েত হোসেন জানান, ভাটই পুলিশ ক্যাম্পের সামনের সড়কে একটি ট্রাক বিকল হয়ে দাঁড়িয়েছিল। গাড়াগঞ্জ থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী যাত্রীবাহী একটি মাহেন্দ্র ট্রাকের পেছনে সাজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রর দুই যাত্রী গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শামীম নামে ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অন্যদিকে, শৈলকুপা পৌর এলাকার হাজামপাড়া নামক স্থানে ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ও দুই শিশুসহ তিনজন আহত হয়েছে। শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত মেহেদী হাসানের অবস্থার অবনতি হওয়ায় তাকে কুষ্টিয়া হাসপাতালে রেফার্ড করা হয়েছে।


আরও খবর

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

শুক্রবার ২০ জানুয়ারি ২০২৩