Logo
শিরোনাম

ঝিনাইদহে ভতুর্কি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

প্রকাশিত:সোমবার ১৪ আগস্ট ২০২৩ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শোকাবহ আগস্ট উপলক্ষে ঝিনাইদহে ভতুর্কি মূল্যে খাদ্যপণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রোববার (১৩ আগস্ট) সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।

সেসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা তথ্য অফিসার আবু বক্কর সিদ্দিক, টিসিবির সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, পৌরসভার কাউন্সিলর মহি উদ্দিন, ডিলার রাসেল আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানায়, এবারও জেলার ৬ উপজেলায় ৪৩ জন ডিলারের মাধ্যমে ১ লাখ ২০ হাজার ১৩৩ জন ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মাঝে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতিটি ফ্যামিলি কার্ডে ৪৭০ টাকায় ২ কেজি মসুরের ডাল, ২ লিটার সয়াবিন তেল ও ৫ কেজি চাল মিলবে।

নিউজ ট্যাগ: ঝিনাইদহ টিসিবি

আরও খবর