Logo
শিরোনাম

জিরার পানি দিয়েই ওজনকে বশে রাখুন

প্রকাশিত:বুধবার ১২ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ০৮ অক্টোবর ২০২৩ | ৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পেটের রোগ সারানোর পাশাপাশি জিরার পানি কিন্তু ওজন কমাতেও সাহায্য করে।

জিরার পানি খেলে আর কী কী উপকার হয়?

১) হজমে সহায়ক

প্রতিদিন সকালে এক গ্লাস জিরার পানি আপনার পরিপাকতন্ত্রের সামগ্রিক উন্নতি করে হজমশক্তি বাড়িয়ে তোলে। পেটের যাবতীয় সমস্যা যেমন অম্বল, গ্যাস, বদহজম, পেট ফাঁপার যম এই জিরে।

২) অস্বাস্থ্যকর খাওয়ার ঝোঁক কমায়

মন প্রাণ দিয়ে ডায়েট মেনে খাওয়াদাওয়া করলেও মাঝেমধ্যেই বাইরের খাবারের প্রতি ঝোঁক বেড়ে যায়। সে ক্ষেত্রে জিরার পানি খুব ভাল। বাইরে বেরোনোর আগে এক গেলাস জিরার পানি খেয়ে বেরোন, পেট ভরা থাকবে আর বাইরে খাওয়ার ইচ্ছা হবে না।

৩) বিপাকহার বাড়াতে সাহায্য করে

জিরার পানিতে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট আছে। হজমের সমস্যা থাকলে যে জিরার পানি উপকারী, সে কথা তো জানেনই। সর্বোপরি পেট ঠিক থাকলে, তার প্রভাব পড়ে আপনার বিপাক হারের উপর।

 

নিউজ ট্যাগ: জিরার পানি

আরও খবর