Logo
শিরোনাম

জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের শি জিনপিং

প্রকাশিত:বৃহস্পতিবার ২২ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার এবং চীনের নানা মানবাধিকার ইস্যু নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অনেকটা অবনতি হয়েছে। তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জলবায়ু পরিবর্তনবিষয়ক ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ বৃহস্পতিবার দুদিনের এই সম্মেলন শুরু হচ্ছে। বিশ্বের বেশ কয়েকজন নেতাকে সম্মেলনে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন। শি জিনপিংও সম্মেলনে যোগ দিচ্ছেন। বাইডেন যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেওয়ার পর এটিই হতে যাচ্ছে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তাঁর প্রথম বৈঠক।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার এক বিবৃতিতে বলা হয়, শি জিনপিং ভিডিও কলের মাধ্যমে সম্মেলনে যোগ দেবেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন।

অর্থনৈতিক নানা বিষয়, দক্ষিণ চীন সাগরে আধিপত্য বিস্তার এবং চীনের নানা মানবাধিকার ইস্যু নিয়ে বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের অনেকটা অবনতি হয়েছে। তবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশ জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে একমত হতে পেরেছে। শক্তিশালী অর্থনীতির দুই দেশ হওয়ার পাশাপাশি চীন ও যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণকারী দেশও বটে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের পরিবেশবিষয়ক দূত জন কেরি সাংহাই সফরে যান এবং চীনের পরিবেশবিষয়ক দূতের সঙ্গে বৈঠক করেন। বাইডেন প্রশাসন ক্ষমতায় আসার পর এটিই ছিল দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের প্রথম বৈঠক। বৈঠকে উভয় দেশ কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ কমিয়ে আনতে শক্ত পদক্ষেপ গ্রহণের বিষয়ে একমত হয়েছে।

জলবায়ু পরিবর্তন রোধে বিশ্বে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে ২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনে একজোট হয়ে কাজ করার বিষয়ে একমত হয়েছিলেন বিশ্বনেতারা। পরে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ওই চুক্তি থেকে সরিয়ে নেন। বাইডেন ক্ষমতায় এসে দেশটিকে আবার চুক্তিতে ফিরিয়ে নিচ্ছেন।


আরও খবর