
পটুয়াখালীতে জমি-জমা নিয়ে বিরোধের জেরে
পটুয়াখালীর চর শিবা এলাকায় দুই পক্ষের সংঘর্ষে নুরু খা (৫৫) নামের একজন নিহত হয়েছেন।
এ সময় উভয় পক্ষের আহত হয়েছেন আরও অন্তত চারজন। সোমবার রাত ৮ টার দিকে সংঘর্ষের এ ঘটনা
ঘটে।
গলাচিপা থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম এ খবর
নিশ্চিত করেছেন। তিনি জানান, দূর্গম চর থেকে গুরুত্ব আহত অবস্থায় নুরু খাকে গলাচিপা
হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। আমরা জানতে পেরেছি- দুই গ্রামের বাসিন্দা
আলী আকবর খা’র ছেলে নুরু খা ও মান্নান ভূইয়া গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে।

