Logo
শিরোনাম

জঙ্গি সালেহীনের মৃত্যুদণ্ডাদেশ আপিলেও বহাল

প্রকাশিত:মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জামালপুরে গণি গোমেজ হত্যা মামলার আসামি শীর্ষ জঙ্গি সদস্য সালাউদ্দিন সালেহীনকে দেওয়া মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখেছেন আপিল বিভাগও।

মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। এই মামলার অপর আসামি জঙ্গি রাকিব মারা যাওয়ায় তার আপিল অকার্যকর ঘোষণা করেন আদালত।

মামলার শুনাতিতে আপিল বিভাগ বলেন, কোনো পলাতক আসামি আইনের আশ্রয় পেতে পারে না।

এর আগে কারাগারে থাকা অবস্থায়ও প্রচলিত বিচারব্যবস্থা অস্বীকার করে সুপ্রিম কোর্টে চিঠিও পাঠিয়েছিলেন সালেহীন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৬ সালে সালেহীন কারাগারে আটক থেকে চিঠি দিয়েছিলেন। কিন্তু ২০১৫ সালে টাঙ্গাইলে অন্য মামলায় হাজিরা দিতে নিয়ে যাওয়ার সময় তাকে ত্রিশালে প্রিজনভ্যান থেকে ছিনিয়ে নেওয়া হয়। তখন থেকে তিনি পলাতক রয়েছেন।

২০০৪ সালে জামালপুরের গণি গোমেজকে হত্যা করে জেএমবির জঙ্গিরা। ওই মামলায় ২০০৬ সালে সালেহীন ও রাকিবকে গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরই ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১ তাদের মৃত্যুদণ্ড দেন। পরে ফাঁসির আদেশ বহাল রাখেন হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে আপিল করে জঙ্গিরা।

এর আগে জঙ্গি রাকিব ২০০৬ সালে কাশিমপুর কারাগার থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয় বরাবর একটি চিঠি দেন। সেখানে তিনি উল্লেখ করেন, জজ কোর্ট হতে আইনের মৃত্যুদণ্ড মানি না। হাইকোর্ট যদি আল্লাহ আইনে বিচার করে তবে আমার আপিল আল্লাহর আইনের নিকট। তাগুতি বা কোনো কোর্টে আমি আপিল করব না।


আরও খবর