Logo
শিরোনাম

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমির শফিকুরের ছেলে গ্রেপ্তার

প্রকাশিত:বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১৭৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানের ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার দুপুরে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম।

এ তথ্য নিশ্চিত করে সিটিটিসির একজন কর্মকর্তা আমাদের সময়কে বলেন, গ্রেপ্তার রাফাত সাদিক সাইফুল্লাহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


আরও খবর