Logo
শিরোনাম

জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের নেতা গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ১৬ জুলাই ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২১৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা মাহমুদ হাসান গুনবি ওরফে হাসানকে গ্রেফতার করেছে র‍্যাব।  বৃহস্পতিবার রাতে রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো বার্তায় এসব তথ্য জানানো হয়।  বার্তায় আরও বলা হয়, শুক্রবার বিকাল ৪ টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে ব্রিফিং করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

সম্প্রতি আনসার আল ইসলামের কয়েক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।  এর আগে এপ্রিলে আনসার আল ইসলামের আইটি বিভাগের প্রধানসহ দুই সদস্য আরিফুল ইসলাম জাহেদ ওরফে আইমান ওরফে আরাহান ওরফে রেহান (৩০) এবং বাকী বিল্লাহ ওরফে আবু সামির ওরফে জাফর ওরফে ফয়সালকে (৩৪) গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)। 

 


আরও খবর