Logo
শিরোনাম

জনপ্রিয় ওয়ার্ডল গেইম কিনল ‘নিউ ইয়র্ক টাইমস’

প্রকাশিত:বুধবার ০২ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৫ অক্টোবর ২০২৩ | ১০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফ্রি ও সহজ গেইমটি তৈরি করেছেন সফটওয়্যার প্রকৌশলী জশ ওয়ার্ডল। এটি গত বছরের অক্টোবরে উন্মোচন করা হয়। এখন গেইমটির লাখ লাখ খেলোয়াড় রয়েছে সার বিশ্বে। 

ইন্টারনেট দুনিয়ায় নতুন সেনসেশন মোবাইল গেইম ওয়ার্ডল। শব্দজটের গেইমটি কিনে নিয়েছে নিউ ইয়র্ক টাইম। বিবিসির খবরে বলা হয়, সাত সংখ্যার ফিগারে গেইমটি কিনেছে সংবাদপ্রতিষ্ঠানটি। অবশ্য কী পরিমাণ অর্থে গেইমটি কেনা হয়েছে সেটি জানায়নি নিউ ইয়র্ক টাইমস।

ফ্রি ও সহজ গেইমটি তৈরি করেছেন সফটওয়্যার প্রকৌশলী জশ ওয়ার্ডল। এটি গত বছরের অক্টোবরে উন্মোচন করা হয়। এখন গেইমটির লাখ লাখ খেলোয়াড় রয়েছে সার বিশ্বে। জশ ওয়ার্ডল বলেন, গেইমটির সাফল্যে তিনি সামান্যই অভিভূত এবং এই চুক্তি করতে পেরে অবিশ্বাস্যভাবে সন্তুষ্ট আমি।

সংবাদপত্রের পরিবেশক জানান, প্রাথমিকভাবে গেইমটি বিনামূল্যেই খেলা যাবে। প্রতিদিন পাঁচ অক্ষরের একটি পূর্বনির্ধারিত ইংরেজি শব্দ খোঁজার খেলাটি খুবই সহজ। ইন্টারনেট সংযোগ থাকা ডিভাইস থাকলে যে কেউ এটি খেলতে পারবেন।

প্রতিদিন একটি করে ধাঁধার মতো এই খেলা প্রকাশ করা হয়। যা খেলে খেলোয়াড়রা তাদের ফল অন্যদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে শেয়ার করতেও পারেন। নিউ ইয়র্ক টাইমস বলছে, তারা গেইমটি কিনেছে সাত ডিজিটের অর্থ দিয়ে। যা খুব সামান্য।

বিশ্বের ইংরেজি ভাষাভাষী সবার সঙ্গে নিউ ইয়র্ক টাইমস যুক্ত হতে চায়। গেইম তার একটি অংশ হয়ে উঠবে বলে মনে করে প্রতিষ্ঠানটি।

নিউজ ট্যাগ: গেইম ওয়ার্ডল

আরও খবর