Logo
শিরোনাম

জোড়া বাঘের কবলে বন কার্যালয়, শ্বাসরুদ্ধকর ২০ ঘণ্টা

প্রকাশিত:রবিবার ০৫ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সুন্দরবনে জোড়া বাঘের কবলে শ্বাসরুদ্ধকর সময় পার করেছেন পাঁচ বনরক্ষী। টহল ফাঁড়ির আঙিনায় টানা ২০ ঘণ্টা অবস্থান করে শনিবার (৪ জানুয়ারি) সকালে গভীর জঙ্গলে ফিরে গেছে দুটি রয়েল বেঙ্গল টাইগার।

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর টহল ফাঁড়িতে এ ঘটনা ঘটে।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের চান্দেশ্বর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার (৩ জানুয়ারি) দুপুর ২টার দিকে গহীন বন থেকে দুটি বাঘ চান্দেশ্বর টহল ফাঁড়ির পুকুর পাড়ে আসে। বাঘ দুটি পুকুরের পানি পান করে এবং সেখানে নিজেদের মধ্যে খুনসুটি, ছোটাছুটি করে পুরো বিকেল পার করে। সন্ধ্যার পর বাঘ দুটি বনরক্ষীদের পুরোনো ব্যারাক ও রান্নাঘরে অবস্থান করে। শনিবার ভোরে আবার পুকুরপাড়ে অবস্থান নেয়। পরে বেলা ১১টার দিকে তারা স্বেচ্ছায় গহীনে চলে যায়।

বন বিভাগের এ কর্মকর্তা বলেন, টহল ফাঁড়ির আঙিনায় বাঘ দুটি আসায় বনরক্ষীরা পুরো সময় আতঙ্কে কাটিয়েছেন। শ্বাসরুদ্ধকর একটা রাত পার করেছেন তারা। কখন কী হয়, এই চিন্তায় তারা বাইরে বের হওয়ার সাহস করেননি।

ফারুক আহমেদ বলেন, এখন বাঘের প্রজনন মৌসুম চলছে। সেকারণে বাঘ দুটি মিলিত হতে লোকালয়ে আসতে পারে।


আরও খবর

সুন্দরবনে বাঘ গণনার ৮ ক্যামেরা চুরি

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩