Logo
শিরোনাম

‘জুনেই রুশ সৈন্য নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়াবে’

প্রকাশিত:সোমবার ১৩ জুন ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, জুন মাসেই রাশিয়ার নিহত সেনাদের সংখ্যা ৪০ হাজার ছাড়াবে। রবিবারের নিয়মিত রাতের ভাষণে জেলেনস্কি এ দাবি করেন। এসময় রাশিয়াকে প্রতিহত করতে পশ্চিমাদের কাছে আরও সমরাস্ত্র চেয়েছেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, তার দেশ ভয়াবহ দুঃখজনক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিদিন হামলা হচ্ছে, প্রতিদিনই বাড়ছে হতাহতের সংখ্যা। ইউক্রেনের ন্যাটোসহ পশ্চিমা ব্লকে ঘেঁষার চেষ্টা থামাতে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি দেশটিতে বিশেষ সেনা অভিযান শুরু করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


আরও খবর