Logo
শিরোনাম

'জ্বিনের বাদশা'সহ ২ প্রতারক গ্রেফতার

প্রকাশিত:শনিবার ০৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ২৫ অক্টোবর ২০২৩ | ১১৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জ্বীনের বাদশা প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিরিয়াস ক্রাইম ইউনিট। শুক্রবার (০২ সেপ্টেম্বর) বিকেলে সিআইডির মিডিয়া শাখার অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার দুই জন হলেন- মো. নেছার উল্ল্যাহ (২২) এবং মো. আমান উল্ল্যাহ (২৮)।

তিনি জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত রাজধানীর দক্ষিণখান থানাধীন কাউলার শিয়ালডাঙ্গা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি জানান, গ্রেফতার আসামিরা ইউটিউব, ফেসবুক এবং বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আধ্যাত্মিক বিজ্ঞাপন প্রচার করে। বিজ্ঞাপন দেখে বিভিন্ন লোকজন প্রলুব্ধ হয়। সব সমস্যা সমাধান করতে পারে এমন বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নাম্বার দেখে বাদীর মা জর্ডান প্রবাসী ফোন দিয়ে জানতে চান তার পাওনা টাকা আদায় করে দিতে পারবে কিনা? প্রতারক চক্রের সদস্যরা পারবে বলে বিভিন্ন কৌশলে তার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে সর্বমোট ২০ লাখ টাকা হাতিয়ে নেয়। চক্রের সদস্যরা এভাবে অসংখ্য লোকজনের কাছ থেকে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে।

তিনি জানান, ঘটনায় বাদীর আবেদনের প্রেক্ষিতে ভাটারা থানার মামলা (নং ৪৫) তদন্ত শুরু হয়।

এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে সিআইডি চেষ্টা করছে বলেও জানান তিনি।


আরও খবর