Logo
শিরোনাম

জয়ের মালা পরিয়ে নতুন কমিটিকে মিশা সওদাগরের অভিনন্দন

প্রকাশিত:শনিবার ২৯ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৩২২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

একসময়ের তুমুল জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনের কাছে হেরে গেলেন সময়ের সেরা খল অভিনেতা মিশা সওদাগর। নায়কের কাছেই ভিলেন পরাজিত হন। সিনেমার শেষে ভিলেনের শাস্তি নিশ্চিত করার সফল সমাপ্তি ঘটে। শিল্পী সমিতির নির্বাচনেও যেন সিনেমার চিরাচরিত দৃশ্যটাই ঘটল।

শনিবার ভোর সাড়ে ৪টার পর গণনা শেষে ফলাফল মিলল,  ইলিয়াস কাঞ্চন ভোট পেয়েছেন ১৯১৷ তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট। হেরে গেলেও ইলিয়াস কাঞ্চনকে অভিনন্দন জানাতে ভুলেননি মিশা।

জায়েদ খান ও ইলিয়াস কাঞ্চনের জয়ের মালা পরা ছবি পোস্ট করে ক্যাপশনে মিশা সওদাগর লিখলেন,কংগ্রাচুলেশন (অভিনন্দন)

মিশা সওদাগরের ফেসবুক পোস্টটি তার ভক্ত-অনুরাগীদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ভালোবাসা আর শ্রদ্ধা জানাচ্ছেন। 


আরও খবর