Logo
শিরোনাম

কাজের চাপে রাজ কী করছে সে সব খবর রাখতাম না : শিল্পা

প্রকাশিত:শুক্রবার ১৭ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজ কুন্দ্রার নামে ১৪০০ পাতার চার্জশিট পেশ করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। আর তারই একটি অংশে শিল্পার বয়ান লেখা হয়েছে। জানা গিয়েছে, এই মামলায় শিল্পার নাম অন্তর্ভুক্ত সাক্ষী হিসেবে। সেই চার্জশিটেই রাজের শ্যালক প্রদীপ বক্সীর নাম উল্লেখ করা হয়েছে।

চার্জশিটের দাবি, শিল্পা মুম্বই পুলিশকে জানিয়েছেন, রাজের অ্যাপ হটশটস এবং বলিফেম সম্পর্কে তাঁর কাছে কোনও তথ্য ছিল না। পুলিশের খবর, পর্ন বানিয়ে এই দুটি অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন রাজ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে হটশটস বাতিল করে দেওয়ার পর বলিফেম তৈরি করা হয়েছিল।

চার্জশিট অনুযায়ী, শিল্পার বক্তব্য, কাজের চাপে এমনই ব্যস্ত ছিলাম যে রাজ কী করছে সে সব খবর রাখতাম না। শিল্পা ছাড়া রাজের আরও কয়েক জন কর্মী তাঁর বিরুদ্ধে বয়ান দিয়েছেন পুলিশের কাছে।

নিউজ ট্যাগ: শিল্পা শেঠি

আরও খবর