Logo
শিরোনাম

কাল থেকে নিত্যপণ্য বিক্রি করবে টিসিবি

প্রকাশিত:রবিবার ০৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ০৭ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে ও করোনাকালে স্বল্প আয়ের মানুষের সহায়তায় আগামীকাল রবিবার থেকে রাজধানীসহ সারাদেশে কম দামে নিত্যপণ্য বিক্রি শুরু করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ দফায় সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ বিক্রি করবে সরকারের এ সংস্থাটি।

শনিবার টিসিবির দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা মো. হুমায়ুন কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সারাদেশে সব মহানগরী, জেলা ও উপজেলায় ৪০০ থেকে ৪৫০ ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৬০ টাকা, আমদানিকৃত পেঁয়াজ ৩০ টাকা ও প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হবে। তবে একজন ক্রেতা একসঙ্গে সর্বোচ্চ দুই কেজি চিনি, দুই কেজি ডাল, আড়াই কেজি পেঁয়াজ ও দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

বর্তমানে রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি চিনি ৭৫ থেকে ৮০ টাকা, বড়দানা মসুর ডাল ৮৫ থেকে ৯০ টাকা, আমদানিকৃত পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। আগামী ২৮ ডিসেম্বর পর্যন্ত এ বিক্রি কার্যক্রম চলবে। তবে সপ্তাহের শুক্রবার বন্ধ থাকবে।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪