Logo
শিরোনাম

কালিহাতীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

প্রকাশিত:শুক্রবার ০৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১৭৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাকের চাপায় তাপশ দাস (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নগরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহী তাপশ দাস নিহতের খবর নিশ্চিত করেছেন কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন।

নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সওদাগরপাড়া গ্রামের গোপাল দাসের ছেলে।

কালিহাতী থানার এসআই আনোয়ার হোসেন জানান, তাপশ দাস ভূঞাপুরের ফুফু বাড়ি থেকে মির্জাপুরে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় কালিহাতী উপজেলার নগরবাড়ী এলাকায় পৌঁছলে পেছন থেকে অজ্ঞাত ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাপশের মৃত্যু হয়।


আরও খবর

টাঙ্গাইলে ৬ ডাকাত ২ দিনের রিমান্ডে

মঙ্গলবার ২১ ফেব্রুয়ারি ২০২৩