Logo
শিরোনাম

কালো টাকা সাদা করার সুযোগ থাকবে বাজেটে: অর্থমন্ত্রী

প্রকাশিত:বুধবার ১৯ মে ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২২১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী বাজেটেও কালো টাকা সাদা করার সুযোগ থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তুফা কামাল। যতদিন অপ্রদর্শিত অর্থ প্রর্দশিত না হবে ততদিন কালো টাকার সাদা করার সুযোগ দেয়া হবে বলে জানান তিনি।

বুধবার ভার্চুয়ালি অর্থনৈতিক সম্পর্কিত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এ তথ্য জানান মন্ত্রী।

আগামী বাজেট কালো টাকা সাদা করার সুযোগ থাকবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান: কালো টাকা বলব না, এটা অপ্রদর্শিত অর্থ। যা আমাদের সিস্টেমের কারণে প্রদর্শিত করতে পারেন না। তাই এ অপর্দশিত টাকা প্রদর্শিত না হওয়া পর্যন্ত এ টাকার প্রদর্শনের সুযোগ দেয়া হবে।

পুঁজিবাজার, ব্যাংক আমানতে, নগদ টাকা, ফ্লাট কেনাসহ সব ক্ষেত্রে বিনা প্রশ্নে ১০ শতাংশ কর দিয়ে সর্বশেষ বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে। অর্থবছরের প্রথম ৬ মাসে ১০ হাজার কোটি টাকা সাদা হয়েছে। করোনার ধাক্কার মধ্যেও ঢাকায় প্রায় সব রেডি ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে।

আজকের মন্ত্রিসভার কমিটির বৈঠকে ১০টি প্রস্তাব উপস্থাপন করা হলে ৯টি প্রস্তাব অনুমোদন দেয়া হয় বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহেদা আক্তার।


আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪