Logo
শিরোনাম

কারণ ছাড়াই শেয়ার দর বাড়ছে ইউনিলিভারের

প্রকাশিত:সোমবার ০৭ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ২০৮৫জন দেখেছেন
Image

কোনো কারণ ছাড়াই শেয়ারবাজারের তালিকাভুক্ত ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি ডিএসই কোম্পানিটিকে নোটিশ পাঠায়। এর জবাবে কোম্পানিটি পক্ষ থেকে জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ২২৫৬.৫০ টাকায়। আর ৬ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৮৭৯.৭০ টাকায়। অর্থাৎ এই ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৬২৩.২০ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে।

নিউজ ট্যাগ: ইউনিলিভার

আরও খবর

বাড়ল এলপি গ্যাসের দাম

সোমবার ০২ সেপ্টেম্বর ২০২৪