Logo
শিরোনাম

‘কারও হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না’

প্রকাশিত:শুক্রবার ০৯ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে কূটনীতিকদের তৎপরতার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কারও হস্তক্ষেপ শেখ হাসিনা শুনবেন না। তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করেন না।

আজ শুক্রবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে দলের অভ্যর্থনা উপকমিটির সভায় ওবায়দুল কাদের এ তথ্য জানান।

ওবায়দুল কাদের বলেন, দূতাবাসের রাষ্ট্রদূত এত বড় বড় কথা যে বলেন, সম্পর্কটা নষ্ট করবেন না। আপনাদের সঙ্গে বন্ধুত্ব চাই। অতীতের অনেক বেদনা রয়েছে আমাদের১৯৭১, ১৯৭৫ সালে৷ তারপরও আমরা বন্ধুত্ব চাই। কিন্তু এভাবে করলে বন্ধুত্বে ফাটল ধরবে, এতে কারও লাভ হবে না। অহেতুক কেন এসব কথা বলছেন?

ওবায়দুল কাদের বলেন, বিশ্বে বিভিন্ন জায়গায় প্রতিদিনই ম্যাস শুটিং হচ্ছে, সপ্তাহে অন্তত দুটি। একেকটিতে পাঁচ-দশজন। ১৯টি শিশু ম্যাস শুটিংয়ে মারা গেছে। পুলিশ সেখানে সিকিউরিটি দেয়নি; দিলে এ ঘটনা ঘটত না। আমাদের আদালতপাড়া নিয়ে কথা বলেন, আপনাদের ওখানে কী হলো?

নির্বাচনে জালিয়াতি শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, বরং শব্দটি যুক্তরাষ্ট্রের জন্য ব্যবহার হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, পাঁচজন লোক মারা গেছে, কংগ্রেস আক্রান্ত, ন্যান্সি পেলোসি কীভাবে লুকিয়ে ছিলেনএ দৃশ্য আমরা দেখেছি।

যুক্তরাষ্ট্রের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সেখানে  তিনবার প্রধানমন্ত্রী পরিবর্তন হলো। আমরা তো সে তুলনায় ভালো আছি। আপনাদের এত কিছু হচ্ছে আমরা, তো এন্টারফেয়ার করি না। ব্রিটেনে দুজন এমপি আততায়ীর হাতে নিহত হয়েছেন। আমাদের এত বছর গেছে, এ রকম ঘটনা ঘটেনি। সবাই নিজের চেহারা আয়নায় দেখে অন্যকে নিয়ে কথা বলেন।

জার্মানির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সেখানে অভ্যুত্থানের ক্যু করার চক্রান্ত করছে। কারোর ভেতরের খবর সুখকর নয়।


আরও খবর