Logo
শিরোনাম

কাশিমপুর কারাগারের রজনীগন্ধা ভবনে কোয়ারেন্টাইনে পরীমনি

প্রকাশিত:শুক্রবার ১৩ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৪৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মাদক মামলায় গ্রেফতার নায়িকা পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে প্রিজন ভ্যানে করে তাকে কারাগারে নেয়া হয়। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

কারাসূত্র জানায়, নায়িকা পরীমনিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের কোয়ারেন্টাইন সেন্টারে (রজনীগন্ধা ভবন) রাখা হয়েছে। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু তিনি ডিভিশনপ্রাপ্ত হননি তাই কোয়ারেন্টাইন সময় পার হওয়ার পর তাকে অন্য বিচারধীন সাধারণ বন্দির সঙ্গেই রাখা হবে।

এর আগে, দুই দিনের রিমান্ড শেষে শুক্রবার বেলা ১১টা ৫৫ মিনিটে পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুকে আদালতে হাজির করে মামলার তদন্ত সংস্থা সিআইডি। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।

পরীমনির পক্ষের আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করে শুনানি করেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিন বাতিল চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত মঙ্গলবার পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।


আরও খবর