Logo
শিরোনাম

কাভার্ডভ্যানে মিলল ২২ প্যাকেট গাঁজা

প্রকাশিত:রবিবার ২৮ আগস্ট ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নরসিংদীর শিবপুরে কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে ২২ প্যাকেট গাঁজাসহ দুইজনকে আটক করেছে ইটাখোলা হাইওয়ে পুলিশ।

শনিবার (২৭ আগস্ট) দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের ইটাখোলা গোল চত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরিশালের বাকেরগন্জ ভাতশালা এলাকার নাঈম সর্দার (২৪) ও ঢাকার পল্লবী থানার আলন্দীর টেক এলাকার বিজয় মিয়া (২৫)।

ইটাখোলা হাইওয়ে পুলিশের পরিদর্শক নূর হায়দার তালুকদার জানান, একটি মিনি কাভার্ডভ্যানে করে গাঁজার চালান ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় যাচ্ছে -এমন গোপন তথ্য পায় হাইওয়ে পুলিশ। এই তথ্যের ভিত্তিতে ইটাখোলা হাইওয়ে পুলিশ পরিদর্শক নূর হায়দার তালুকদার, সার্জেন্ট শ্রীবাস চন্দ্র দাস ও সঙ্গীয় ফোর্স কাভার্ড ভ্যানটি আটক করে। এ সময় কাভার্ডভ্যানটি ভিতরে তল্লাশি চালিয়ে ২২টি প্যাকেটে ভর্তি ৬০ কেজি গাঁজা উদ্ধার ও ভ্যানটি জব্দ করা হয়।

এ ঘটনায় শিবপুর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।


আরও খবর

নরসিংদীর সাজ্জাদ চাকরি পেলেন গুগলে

সোমবার ০৬ ফেব্রুয়ারি ২০২৩