Logo
শিরোনাম

কাভার্ডভ্যানের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত:শনিবার ২৮ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২০৭০জন দেখেছেন
Image

ঝালকাঠির রাজাপুরে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের রাজপুর নৈকাঠি পালবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজাপুরের দিক থেকে আসা একটি মোটরসাইকেল পিরোজপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আমুয়াগামী একটি গ্যাস সিলিন্ডারভর্তি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

নিহতরা হলেন রাজাপুর আংগাড়িয়া গ্রামের আনোয়ার হোসেন শাহিন (৫০) এবং রাজাপুর সদরের আলী হায়দার মহারাজ (৫২)। দুজনের বাড়িই রাজাপুরে।

রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, কাভার্ডভ্যানটিকে আটক করা হলেও ড্রাইভার পালিয়ে গেছে।


আরও খবর

রাজাপুরে ইজিবাইকের চাপায় শিশু নিহত

শনিবার ০৪ ফেব্রুয়ারি ২০২৩