Logo
শিরোনাম

কেমন আছেন সামান্থা, উদ্বিগ্ন ভক্তরা

প্রকাশিত:মঙ্গলবার ২০ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কদিন থেকেই সোশ্যাল হ্যান্ডেলের আড়ালে রয়েছেন দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী সামান্থা রুথ প্রভূ। শুধু তাই নয়, তার পরবর্তী তেলুগু ছবি খুশির শুটিংও নাকি আপাতত স্থগিত রেখেছেন অভিনেত্রী। কিন্তু কেন এমনটা হলো? গেলেন কোথায় সামান্থা? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তার অনুরাগীদের মনে।

জানা গেছে, বেশ কিছুদিন থেকে নাকি অসুস্থ সামান্থা। আর সে কারণেই অন্তরালে রেখেছেন নিজেকে। আর এ খবর পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার অনুরাগীরা। ঠিক কী হয়েছে সামান্থার? কোন অসুখে ভুগছেন তিনি? এটা স্পষ্ট হয়নি। আদৌ সামান্থা অসুস্থ কি না, সে ব্যাপারেও নিশ্চিত হওয়া যায়নি।

বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, কয়েক মাস ধরে শরীর খারাপ সামান্থার। তাই বাড়ির বাইরে তাকে না যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

গেল বছর পুষ্পা সিনেমায় ও অন্তাভা গানে কোমর দুলিয়ে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন সামান্থা। যার বদৌলতে সর্বভারতীয় দর্শকদের কাছে রাতারাতি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যান এই দক্ষিণী তারকা।


আরও খবর