Logo
শিরোনাম

খালের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

প্রকাশিত:বুধবার ১৩ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৭৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রাম নগরে গোসলে নেমে খালের গভীর গর্তে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে নগরীর বাকলিয়ার কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কল্পলোক আবাসিক লিজার কলোনি মো. মনির হোসেনের ছেলে মো. শামিম (১০) ও একই এলাকার মো. আইয়ুব আলীর ছেলে রবিউল ইসলাম (০৭)।

কল্পলোক এলাকার বাসিন্দা মো. ফারুক বলেন, শিশুরা দুপুরে খালের পানিতে গোসল করতে নামে। এ সময় খালে একটি গভীর গর্তে পড়ে  যায় শিশু শামিম ও রবিউল।

পরে তাদের পানি থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করেন।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, অচেতন অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।


আরও খবর