
পটুয়াখালীর বাউফলে
খালের পানিতে ডুবে মৃত্যু হয়েছে কাউন্সিলরের দুই শিশুপুত্রের । জানা যায়, বাউফল পৌর
৮ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আজিজ সিকদারের দুই ছেলে পানিতে ডুবে মারা যায়। উদ্ধারের
পর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাজুড়ে
শোক নেমে এসেছে। সোমবার (২৯ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার বাংলা বাজার এলাকায়
বাসার কাছের খালে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়। মৃত দুই শিশু হলো- মো. আবদুল্লাহ (৪) ও মো. ফাহিম (৩)।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পরে দুই ভাই বাসার বাইরে খেলতে নামে। রাত সাড়ে ৮ টার দিতে পরিবারের লোকজন না পেয়ে খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পরে রাত সারে ৯টায় বাসার কাছে খালে তাদেরকে ভেসে থাকতে দেখে এলাকার লোকজন। পরে তাদের উদ্ধার করে বাউফল হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

