Logo
শিরোনাম

খারকিভ অঞ্চলে ১৫ বেসামরিক নাগরিক নিহত

প্রকাশিত:বুধবার ২২ জুন ২০২২ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ১১০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাশিয়ার গোলাবর্ষণে ইউক্রেনের খারকিভ অঞ্চলে মঙ্গলবার অন্তত ১৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলেহ সাইনেহুবভ টেলিগ্রামে এক পোস্টে এ দাবি করেছেন। তিনি জানান, কেবল খারকিভ শহরে পাঁচজন নিহত এবং আরও ১১ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে আট বছরের একটি কন্যাশিশুও আছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ওলেহ জানান, খারকিভ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণপূর্বে চুহিহিভ শহরে আরও ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া উত্তরপশ্চিমের জোলোচিভ শহরে নিহত হয়েছে আরও তিনজন।

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের দিকে আগানোর চেষ্টা করছে রুশ বাহিনী। যুদ্ধের প্রথম দিকে অঞ্চলটি তীব্র গোলাবর্ষণ করে। আর বর্তমানে অঞ্চলটি সম্মুখ যুদ্ধের শহর হয়ে উঠেছে। স্থানীয় পুলিশ রাশিয়ার বিরুদ্ধে উরাগন পাল্টিপল রকেট লাঞ্চার ব্যবহারের অভিযোগ করেছে।

 


আরও খবর