Logo
শিরোনাম

খারকিভে রুশ হামলায় ২১ জনের মৃত্যু

প্রকাশিত:বুধবার ০২ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৪৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইউক্রেনের দ্বিতীয় জনবহুল শহর খারকিভে গোলাবর্ষণে অন্তত ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১১২ জন। বুধবার খারকিভ শহরের মেয়র এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।

এদিকে খারকিভের আঞ্চলিক রাজ্য প্রশাসনের গভর্নর বলেছেন, রাশিয়ান সেনাদের সব ধরণের আক্রমণ 'প্রতিহত করা হয়েছে' এবং ইউক্রেনীয় বাহিনী এখনো তাদের অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে খারকিভে ভারী বোমাবর্ষণ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। খারকিভে হামলার ঘটনায় ইউক্রেনীয় বাহিনীকে সফল দাবি করে গভর্নর ওলেহ সিনেগুবভ বলেন, রাশিয়ার সৈন্যরা উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।


আরও খবর