Logo
শিরোনাম

খেলা এখনও শেষ হয়নি, বিজেপির উদ্দেশ্যে মমতা

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ মার্চ ২০২২ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে বিজেপি চার রাজ্যে জয় পেলেও আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া দলটির জন্য সহজ হবে না। তিনি দাবি করেন, পুরো ভারতে মোট আইনপ্রণেতাদের অর্ধেকও বিজেপির নয়।

খেলা এখনও শেষ হয়নি মন্তব্য করে মমতা বলেন, দেশের মোট আইনপ্রণেতার অর্ধেকও যাদের নেই তাদের বড় কথা বলা উচিত নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হলেও সমাজবাদী পার্টিও গতবারের চেয়ে এবারের নির্বাচনে দলটি আরও শক্তিশালী হয়েছে।

রাজ্যের বিধানসভায় দেওয়া ভাষণে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের প্রেসিডেন্ট নির্বাচন বিজেপির জন্য সহজ হবে না। দেশের মোট এমএলএর ( রাজ্য সরকারের আইনপ্রণেতা) অর্ধেকও তাদের নেই। পুরো দেশে বিরোধী দলগুলোর মোট এমএলএর সংখ্যা তাদের চেয়েও বেশি।

মমতা বলেন, খেলা এখনও শেষ হয়নি। উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে হারলেও সমাজবাদী পার্টির মতো দলেরও গতবারের চেয়ে এবার বেশি এমএলএ রয়েছে।

ভারতের প্রেসিডেন্ট নির্বাচন হয় পরোক্ষভাবে। পার্লামেন্ট ও বিধানসভায় নির্বাচিত সদস্যদের ভোটে নির্বাচিত হয় ইলেক্টোরাল কলেজ। ১৯৭১ সালের জনসংখ্যার ভিত্তিতে রাজ্য সরকারের আইনপ্রণেতাদের প্রতিটি ভোটের সংখ্যা ও মান নির্ধারিত হয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় বিধানসভা থেকে ওয়াক আউট করে বিরোধী দল বিজেপি।


আরও খবর