Logo
শিরোনাম

খনি থেকে দশ লক্ষ টাকার হীরা পেলেন মধ্যপ্রদেশের গৃহবধূ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৬ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ০৮ অক্টোবর ২০২৩ | ১০০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাতারাতি দশ লক্ষ টাকার হীরার মালিক হয়ে গেলেন মধ্যপ্রদেশের এক গৃহবধূ। ২.০৮ ক্যারাটের একটি হীরা খুঁজে পেয়েছেন ওই গৃহবধূ। তারপরেই তিনি রত্নটি জমা দেন স্থানীয় হীরার অফিসে। সেখানেই জানা যায়, হীরার দাম প্রায় দশ লক্ষ। কর্মকর্তাদের তরফে আরও জানানো হয়েছে, আগামী সপ্তাহেই নিলামে তোলা হবে হীরাটি।

ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইত্বাকালা গ্রামে। অরবিন্দ সিং নামে এক ব্যক্তি কয়েকদিনের জন্য একটি হীরার খনি লিজ নেন। খনি থেকে হীরা খুঁজে পেলে তাদের অবস্থার উন্নতি হতে পারে, সেই আশাতেই খনি লিজ নেন তিনি। মার্চ মাসে কল্যাণপুর পাতি এলাকার খনিটি লিজ নেন। সেখানেই তার স্ত্রী চামেলি বাই হীরাটি খুঁজে পেয়েছেন।

হীরা অফিস সূত্রে অনুপম সিং জানিয়েছেন, আগামী সপ্তাহেই একটি নিলামের আয়োজন করা হয়েছে। সেখানেই বিক্রি করা হবে ২.০৮ ক্যারাটের এই হীরাটি। সরকারি নিয়ম মেনেই হিরের দাম ধার্য করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, এই হিরেটি যথেষ্ট ভালো মানের। প্রায় দশ লক্ষ টাকায় বিক্রি হতে পারে এই হীরাটি। যত দামে বিক্রি হবে, পুরো টাকাটাই তুলে দেয়া হবে অরবিন্দ এবং তার স্ত্রীর হাতে। তবে সরকারি রয়্যালটি এবং অন্যান্য করের টাকা কেটে নেয়া হবে।

অরবিন্দ জানিয়েছেন, হীরা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে তা দিয়ে বাড়ি কিনতে চান তিনি। বাড়ি কেনার টাকা দরকার বলেই তিনি খনি লিজ নেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, পান্না জেলাতে প্রায় বারো লক্ষ ক্যারাট হিরে রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের।


আরও খবর