Logo
শিরোনাম

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় ৪৫ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ২৫ জুলাই ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৪৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪৫ জনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে এক হাজার ২৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এতে দেখা যায়, রবিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বেড়েছে খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের হার, বেড়েছে মৃত্যুও।

আজ দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৫ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়া জেলায়। অন্যদের মধ্যে খুলনায় ১১ জন, যশোরে ছয়, মাগুরা ও মেহেরপুরে তিনজন করে; বাগেরহাট ও ঝিনাইদহে দুজন করে এবং সাতক্ষীরা, নড়াইল ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

এর আগে শনিবার বিভাগে ৩৩ জনের মৃত্যু হয় এবং ২৪৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. ফেরদৌসী আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা সংক্রমণের শুরু থেকে সোমবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৬২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন দুই হাজার ১৭১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ৩২৮ জন। খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।


আরও খবর