Logo
শিরোনাম

খুলনা বিভাগে একদিনে আরও ৩১ জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ০৩ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২৩১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৯৪৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সোমবার (২ আগস্ট) বিভাগে ২৬ জনের মৃত্যু ও এক হাজার ৩৭৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ আট জনের মৃত্যু হয়েছে খুলনায়। বাকিদের মধ্যে যশোর ও কুষ্টিয়ায় সাতজন করে; ঝিনাইদহে চারজন, মেহেরপুরে তিনজন, মাগুরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগে এখন পর্যন্ত ৯৬ হাজার ১৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২ হাজার ৮৭২ জন ও মারা গেছেন দুই হাজার ৪৮৫ জন।


আরও খবর