Logo
শিরোনাম

খুলনা বিভাগে করোনায় আরও ৩২ মৃত্যু

প্রকাশিত:শনিবার ০৩ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৩২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে বিভাগের দশ জেলায় করোনা শনাক্ত হয়েছে ৫৩৯ জনের। শনিবার (৩ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।

এর আগে গত ২৯ জুন খুলনা বিভাগে করোনায় ৩২ জনের মৃত্যু হয়। এ দিন করোনা শনাক্ত হয় এক হাজার ২৭৭ জনের। এই বিভাগে গত ১ জুলাই সর্বোচ্চ ৩৫ জনের মৃত্যু হয়। আর করোনা শনাক্ত হয় ১ হাজার ২৪৫ জনের।

রাশেদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ ১১ জন, যশোরে আট জন, কুষ্টিয়ায় পাঁচ জন, ঝিনাইদহে তিন জন, চুয়াডাঙ্গায় দুই জন, নড়াইলে দুই জন ও মেহেরপুরে এক জন মারা গেছেন।

তিনি বলেন, সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ৫৯ হাজার ২৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৬৮ জন। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ হাজার ৬৫২ জন।


আরও খবর